আবারও মূল্য বাড়িয়ে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,১৫৪ টাকা টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬,০৯৯ টাকা।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই দাম আজ বুধবার (২৬ মার্চ) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫৬,০৯৯ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৪৮,৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৭,৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ১ লাখ ৫,৩০৩ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।







