দুদক থেকে চাকরিচ্যুত মোহাম্মদ শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে বেতনসহ সব পাওনা ও সুযোগ সুবিধা। শরীফকে চাকরি থেকে অপসারণের ঘটনা দুঃখজনক বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। তিন বছর আইনি লড়াই শেষে চাকরি ফেরত পেয়ে শরীফ উদ্দিন বলেছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।






