আদালত

সাজেকে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

সাজেক ভ্যালিতে পাহাড় কাটা বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশের পর পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক ভ্যালিতে পাহাড় কাটা বন্ধের জন্য হাইকোর্টের নির্দেশের পর পর্যটকদের ভিড় ও পাহাড়ের সৌন্দর্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় কাটা বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত তার রুলে বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না, এবং পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানাতে চেয়েছেন। সেই সাথে ধ্বংসপ্রাপ্ত পাহাড় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী ও আইনজীবী রিপন বাড়ৈ’র করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

বিষয়:সাজেক হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…