আদালত

রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল গ্রহণ করল হাইকোর্ট

দুইজন ব্যক্তি ও এক শিশুর ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

মামলার দণ্ডিত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন-এর জেল আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্র জানায়, শুনানির সময় অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন যে, আজই আদেশের কপি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে, যাতে দ্রুত পেপার বুক প্রস্তুতের কার্যক্রম শুরু করা যায়।

এর আগে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় সংক্রান্ত ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পরবর্তীতে দণ্ডিত দুই আসামি পৃথকভাবে হাইকোর্টে জেল আপিল দায়ের করেন।

উল্লেখ্য, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে আসামিদের মৃত্যুদণ্ড দেন।

বিষয়:রামিসা হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…