চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের উপর হিজবুল্লাহর রকেট হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের ধোঁয়া ও আগুনের ধ্বনি সহ ইসরায়েলি হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর থেকে ইসরায়েলের উপর রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এছাড়া এই হামলা আরও তীব্র হবে বলেও জানিয়েছে হিজবুল্লাহ।

বুধবার (১২ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার লেবানন থেকে ইসরায়েলের উপর রকেট হামলা হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহ বা আবু তালেব ইসরায়েলি হামলায় নিহত হন। আবদুল্লাহ ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন।

Banglabid

ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে জানায়, কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টারে হামলার সময় কমান্ডার এবং আরও তিনজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

হিজবুল্লাহর কমান্ডারের মৃত্যুর পর সংগঠনটির একজন শীর্ষ কর্মকর্তা বুধবার প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারা ইসরায়েলের উপর আক্রমণ জোরদার করবে।

নিহত কমান্ডারের জানাযার সময় বক্তৃতাকালে হাসেম সাফিউদ্দীন বলেন, আমরা আমাদের আক্রমণের তীব্রতা, শক্তি এবং পরিমাণ বৃদ্ধি করব।

Reneta

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে লেবানন থেকে আনুমানিক ৯০টি প্রজেক্টাইল ক্রসিং (রকেট) হামলা চালিয়েছে বলে শনাক্ত করা হয়। এগুলোর বেশ কয়েকটিকে আটকানো হয়েছিল কিন্তু কিছু সংখ্যক ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হেনেছে। ইসরায়েলের উত্তরের কিছু অংশে আগুন ছড়িয়েছে।

হিজবুল্লাহ বলছে, তারা উত্তর ইসরায়েলের তিনটি ঘাঁটিতে ‘ডজন ডজন কাতিউশা রকেট’ নিক্ষেপ করেছে এবং গাইডেড ক্ষেপণাস্ত্রসহ একটি ‘সামরিক ঘাঁটিতে’ আঘাত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-হামাসইসরায়েলে হিজবুল্লার আক্রমণগাজা যুদ্ধহিজবুল্লাহহিজবুল্লাহর কমান্ডার নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT