ইসরায়েলকে লক্ষ্য করে বেড়েই চলেছে হিজবুল্লাহর অব্যাহত হামলা। তারই ধারাবাহিকতায় এবার দখলকৃত গেলান মালভুমিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। বুধবার সকাল থেকে ইসরাইলি ভূখণ্ডে বৃষ্টির মত বর্ষিত হয় হিজবুল্লাহর রকেট। জানায় টাইমস অব ইসরাইল, হারেৎজ, জেরুজালেম পোস্টসহ বেশ কয়েকটি গণমাধ্যম।







