চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা, শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
বাংলাদেশ
A A

বিশিষ্ট শিল্পপতি, মিউচুয়াল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর অন্যতম প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১ আগস্ট) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব আজিম উদ্দিন আহমেদের জন্ম ১৯৪০ সালের ৩০ জুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাতানিয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

আজিম উদ্দিন আহমেদ দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক।

এছাড়া মিউচুয়াল গ্রুপ, মিউচুয়াল ট্রেডিং কোম্পানি, এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান। ডেনমার্কের আরলা ফুডস ও মিউচুয়াল মিল্ক প্রোডাক্ট লিমিটেডের যৌথ উদ্যোগে ডানো ব্র্যান্ডের দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান। তিনি মিউচুয়াল এগ্রো কমপ্লেক্স, মিউচুয়াল ডিপার্টমেন্টাল স্টোর এবং মিউচুয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিলোনিয়া এজেন্সির অংশীদার বাংলাদেশের একমাত্র হরলিক্স প্রস্তুতকারক মিউচুয়াল ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি মিউচুয়াল লজিস্টিক সার্ভিসেরও ম্যানেজিং পার্টনার।

আজিম উদ্দিন আহমেদ রোটারি ক্লাব অব ঢাকা নর্থের সাবেক সভাপতি এবং রোটারি জেলার এরিয়া গভর্নর ছিলেন। তিনি গুলশান ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও দীর্ঘদিন বারিধারা সোসাইটির সভাপতি ছিলেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ভোক্তা পণ্য প্রস্তুতকারক সমিতির বর্তমান সভাপতি। তিনি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে এবং সরকারী ও বেসরকারী বাণিজ্য প্রতিনিধি দলের একজন নেতা এবং সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

Reneta

আজিম উদ্দিন আহমেদ শুধু ব্যবসায়ী ছিলেন না- ছিলেন শিক্ষাবিদ ও সমাজ সেবক। তিনি আজিম উদ্দিন আহমেদ ইসলামিয়া মাদ্রাসা, দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়, ফাতেমা ফারজানা কিন্ডারগার্টেন এবং আজিম উদ্দিন আহমেদ ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

তার মৃত্যুতে দেশের ব্যবসায়ী এবং তার গ্রামে বাড়ি ছাগলনাইয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বীর মুক্তিযোদ্ধাশিল্পপতি আজিম উদ্দিন আহমেদশেষ নি:শ্বাস ত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT