চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

রোববার ৪ ফেব্রুয়ারি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আমিনুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেন।

Banglabid

সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সৃজনশীল সাংবাদিক এবং সিরাজগঞ্জের প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব। তিনি সাংবাদিকতা ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিরাজগঞ্জের বিভিন্ন প্রগতিশীল সংগঠন এবং বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি ইত্তেফাকের উত্তরাঞ্চলের ব্যুরো চিফ ছিলেন।

শহীদজননী জাহানারা ইমামের যুদ্ধাপরাধীদের বিচারের নাগরিক আন্দোলনের সূচনাকাল থেকেই সিরাজগঞ্জ নির্মূল কমিটির আন্দোলন ও কার্যক্রম পরিচালনায় তিনি নিরলসভাবে যুক্ত থেকেছেন এবং সিরাজগঞ্জের নাগরিক সমাজকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় ছিলেন যা তরুণ সমাজকে আমাদের আন্দোলনে অংশগ্রহণে সর্বদা প্রেরণা দিয়ে আসছে।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দৈনিক ইত্তেফাকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দ্বারা কিশোরী পূর্ণিমা রাণী শীলের ধর্ষণের সংবাদ প্রথম প্রকাশের জন্য তাকে আক্রমণের শিকার হতে হয়েছিল। সিরাজগঞ্জে ৭১-এর বীরাঙ্গনা নারীদের পুনর্বাসনের ক্ষেত্রেও তিনি এবং তার প্রয়াত স্ত্রী সাফিনা লোহানী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলাম চৌধুরীবীর মুক্তিযোদ্ধা সাংবাদিকমারা গেছেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমার সীমান্তে উত্তেজনা: ৬ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

পরবর্তী

আরাকান আর্মি দখল করে নেয় বিজিপি’র ক্যাম্প

পরবর্তী
বাংলাদেশে আর্মি ও বিজিপির সংঘর্ষের দৃশ্য, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাকান আর্মি দখল করে নেয় বিজিপি’র ক্যাম্প

বাংলাদেশের প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেভের ছবি, যেখানে অংশগ্রহণকারীরা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেইভ অনুষ্ঠিত

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT