চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে হোলি উদযাপন করেন না এই বলি তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
বিনোদন
A A

বছর ঘুরে আবার এসে গেছে হোলি উৎসব। বলিউডের তারকারা বেশ ঘটা করেই পালন করেন এই দিনটি। নিজেদেরকে নানা রঙে রঙিন করে বেশ আনন্দেই উদযাপন করা হয় দিনটি। তবে এমন অনেক তারকাই রয়েছেন যাদের মোটেই পছন্দ না এই হোলি উৎসব। এমনকি উদযাপনও করতে চান না হোলি।

জেনে নেওয়া যাক সেই সকল তারকা নাম এবং তাদের হোলি উদযাপন না করার কারণ

রণবীর কাপুর
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাতে ‘বালাম পিচকারি’ গানে রং নিয়ে খেলায় রণবীর কাপুরকে মেতে থাকতে দেখা গেলেও হোলি মোটেও পছন্দ করেন না এই অভিনেতা। এমনকি হোলি উৎসবে উদযাপন করতেও দেখা যায় না রণবীরকে। ‘বালাম পিচকারি’ গানের শুটিংয়ের সময় তেমন স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না বলে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

জন আব্রাহাম
জন আব্রাহাম মনে করেন যে তিনি হোলি খেলতে পছন্দ করেন না কারণ এই উৎসবে প্রচুর পানি ও রং নষ্ট হয়।

রণবীর সিং
যদিও রণবীর সিং দীপিকার সাথে ‘লাহু মুঁহ লাগ গয়া’ গানে রাম-লীলায় হোলি খেলেছিলেন। তবে তিনি রং নিয়ে খেলতে পছন্দ করেন না কারণ তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন।

শ্রুতি হাসান 
শ্রুতি হাসানও হোলি খেলতে পছন্দ করেন না, কারণ তিনি মনে করেন অন্যের উপর পানি ফেলা ঠিক না।

অর্জুন কাপুর
১৭ বছর বয়স থেকে হোলি খেলা বন্ধ করে দেন অর্জুন কাপুর। কারণ রঙে তার অ্যালার্জি ছিল।

টাইগার শ্রফ
টাইগার শ্রফ মনে করেন হোলি খেলায় পানির অনেক অপচয় তাই তিনি হোলি খেলেন না।

Reneta

কারিনা কাপুর
এক সাক্ষাৎকারে কারিনা কাপুর জানিয়েছিলেন, রাজ কাপুরের মৃত্যুর পর তিনি হোলি খেলা বন্ধ করে দেন। কারণ রাজ কাপুর (দাদা) জীবিত থাকাকালীন একটা বড় হোলি পার্টি দিতেন।

জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন হোলি উদযাপন করেন না কারণ তিনি মূলত শ্রীলঙ্কার বাসিন্দা। যেটি তার ঐতিহ্যর সঙ্গে যায় না, তাই তিনি কখনও হোলি খেলেন না।

করণ জোহর
হোলি খেলতে পছন্দ করেন না চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। কারণ তার বয়স যখন দশ বছর, তখন হোলি খেলার সময় কেউ একজন তার দিকে ডিম ছুড়ে মেরেছিলেন।

আথিয়া শেঠি
ইকো ফ্রেন্ডলি কোন ব্যক্তিত্বের কথা যদি বলতেই হয় তবে আথিয়া শেঠির নাম উল্লেখ করতেই হবে। সেক্ষেত্রে হোলি কখনোই খেলতে চান না এই অভিনেত্রী। কারণ তিনি মনে করে হোলির রং এ পশু-প্রাণীর অনেক ক্ষতি হয়। তবে এই উৎসবকে সম্মানের চোখেই দেখেন অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কারিনাতারকাদোলবলিউডরণবীর কাপুররণবীর সিংসিনেমাহোলিহোলি উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬

ফিফার নতুন গানে চমক দেখালেন নোরা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT