আন্তর্জাতিক

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবে হেলিকপ্টার উড্ডয়ন, দুর্ঘটনার সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরা এলাকায় সৌদি আরামকো তেল কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার সৌদি আরামকোর একটি হেলিকপ্টার রাস তানুরায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সৌদি কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

বিষয়:আরোহী নিহত জ্বালানি মন্ত্রণালয় দুর্ঘটনা হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…