শনিবার প্রেসক্লাব ও বাংলা একাডেমিতে হবে হেলাল হাফিজের জানাজা
চ্যানেল আই অনলাইন এর জন্য হেলাল হাফিজের জানাজার ছবি, যেখানে একজন ব্যক্তি শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়- এমন অমর পঙক্তিমালার রচয়িতা কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। দ্রোহ ও প্রেমের অনবদ্য উচ্চারণের এই কবি বার্ধ্যক্যজনিত নানা রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রথম নামাজে জানাজা শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে ও পরে বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে। কবি হেলাল হাফিজের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






