চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের ভিসা নিয়ম লঙ্ঘন করলে মোটা অঙ্কের জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মক্কা মসজিদে হজের জন্য মুসল্লিরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিসা নিয়ম লঙ্ঘন করে হজ পালনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মোটা অঙ্কের জরিমানা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সোমবার (৫ মে) প্রকাশিত একটি প্রতিবেদনে আল আরাবিয়া জানিয়েছে, আগামী হজ্ব মৌসুমকে সামনে রেখে দেশটির মন্ত্রণালয় অনুমতিপত্র ছাড়া হজ্ব পালনের চেষ্টা করলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং দেশটিতে প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছে।

নির্ধারিত অনুমতি ছাড়া কেউ হজ্বে অংশ নিতে পারবে না। অনুমতি ছাড়া হজ্ব পালনকারী, ভিজিট ভিসাধারী অথবা তাদের সাহায্যকারী যে কেউই এই কঠোর শাস্তির আওতায় পড়বেন বলে স্পষ্টভাবে জানিয়েছে সৌদি সরকার। হজ্বে অনুমতিপত্র ছাড়া অংশগ্রহণ করলে ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫ হাজার ৩৩২ মার্কিন ডলার) জরিমানা করা হবে।

Banglabid

অন্যদিকে কেউ যদি ভিজিট ভিসার জন্য আবেদন করে হজ্ব পালনে সহায়তা করেন, তাকে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানা গুনতে হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজ্ব মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কা বা পবিত্র স্থানসমূহে বহন করা, আবাসনের ব্যবস্থা করা, তাদের লুকিয়ে রাখা বা যেকোনো ধরনের সহায়তা প্রদান করলেও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যেকটি লঙ্ঘনের জন্য শাস্তির পরিমাণ বাড়তে থাকবে। যারা সৌদি আরবে অবস্থানকারী বা সময়োত্তীর্ণ অবস্থায় অবৈধভাবে হজ্ব পালনের চেষ্টা করবেন, তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং আগামী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

উল্লেখ্য, ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ হজ্ব, যা প্রত্যেক সক্ষম মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ।
চলতি বছর হজ্ব শুরু হবে আগামী ৬ জুন (শুক্রবার) সন্ধ্যায় এবং শেষ হবে ১১ জুন (বুধবার)। হজের পরপরই ঈদুল আযহা শুরু হবে ৮ জুন (রোববার), চাঁদ দেখার ওপর নির্ভর করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরিমানাসৌদি আরবহজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার মাস পর দেশের পথে খালেদা জিয়া

পরবর্তী

এনসিপির সঙ্গে দ্বিতীয় দফায় বসছে ঐকমত্য কমিশন

পরবর্তী
ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির সঙ্গে দ্বিতীয় দফায় বসছে ঐকমত্য কমিশন

জামায়াত নেতা এটিএম আজহারের ছবি, আদালত ভবনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

আগস্ট ১৮, ২০২৬

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

আগস্ট ১৮, ২০২৬
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT