পরিবেশ

৬ জেলায় তীব্র তাপপ্রবাহসহ ৫৯ জেলায় তাপপ্রবাহ

উচ্চ তাপমাত্রা সূচক ও সূর্যের আলোতে একজন ব্যক্তি পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ তাপমাত্রার সময় সূর্য ও একজন ব্যক্তি ঠাণ্ডা পানীয় পান করছেন, তাপপ্রবাহের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এছাড়াও ছয় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র মাত্রার তাপপ্রবাহ।

রোববার (১১ মে) আবহাওয়া অফিস জানায়, দেশের ৫৯ জেলায় বইছে তাপ্রবাহ। এর মধ্যে ৫৩ জেলায় বইছে মৃদ্যু থেকে মাঝারি তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, অন্য ছয় জেলা যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ তীব্র তাপপ্রবাহে আক্রান্ত। এছাড়াও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্র ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে কিছুটা কম হলেও আজ আবারও দ্বিতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, সোমবার নাগাদ তাপপ্রবাহ পরিস্থিতি কমে আসবে।

বিষয়:তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…