চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
পরিবেশ, বাংলাদেশ
A A
গরমে পানির জন্য দুই ব্যক্তি পানিতে ভিজে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। যা আগামী ৭২ ঘণ্টায় আরও বাড়তে পারে। এ কারণে রাজধানীসহ এসব অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

আজ বুধবার এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টায় আরও বাড়তে পারে। এ কারণে ঢাকাসহ এই ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

Banglabid

মো. বজলুর রশিদ বলেন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন এই তাপপ্রবাহ বাড়ার শঙ্কা থেকেই হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে ৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হিট স্ট্রোকের ফলে অনেক সময় মৃত্যুও হতে পারে। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। শ্রমজীবী মানুষ, গার্মেন্টস কর্মী, খোলা মাঠে কৃষিকাজ যারা করেন এবং প্রচণ্ড তাপদাহে যারা রিকশা ও যানবাহন চালান, তারাই বেশি হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।

Reneta

চিকিৎসকরা বলছেন: এমন সময়ে শিশুদের নিয়ে যথাসম্ভব বাসা থেকে কম বের হওয়া উচিত। পাতলা, সুতির আরামদায়ক পোশাক পরামর্শ তাদের। এছাড়াও প্রতিদিনের খাদ্য তালিকায় সহজপাচ্য খাবার, তরল খাবার, ফলের রস রাখা উচিত। বাসা থেকে বের হলে অবশ্যই ছাতা ও সানগ্লাস সঙ্গে রাখতে হবে।হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়ায় নিতে হবে এবং তার পোশাক ঢিলেঢালা করে দিতে হবে।বরফ বা ঠাণ্ডা পানি শরীরের ভাঁজে, গলার নিচে, বগল বা কুঁচকিতে লাগাতে হবে এবং চোখে-মুখে পানি ছিটিয়ে দিতে হবে। যদি উন্নতি না হয় তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাসহ ৪ বিভাগহিট অ্যালার্ট জারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হালান্ডকে নিয়ে কিনের মন্তব্যে চটেছেন গার্দিওলা

পরবর্তী

স্নেহাশীষ চৌধুরীর চতুর্থ মৃত্যুবা‌র্ষিকী আজ

পরবর্তী
বৃদ্ধ ব্যক্তির হাসিমুখের ছবি, ব্যাকগ্রাউন্ডে রঙিন বলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্নেহাশীষ চৌধুরীর চতুর্থ মৃত্যুবা‌র্ষিকী আজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবনতি শান্তদের, চারে উঠলো শ্রীলঙ্কা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT