চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছ্যাঁকা খেয়ে পুরান ঢাকার আইডল তৌসিফ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
বিনোদন
A A

পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। বিভিন্ন সমস্যা বললে ভুল হবে, মূলত এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে এগিয়ে যাবে ‘প্রেম ভাই’ নাটকের গল্প!

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে ‘প্রেম ভাই’ নাটকে উঠে আসবে পুরান ঢাকার দারুণ এক গল্প।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সাথে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।

মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠেন প্রেম ভাই। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই তথা তৌসিফ মাহবুব, সেটা জানতে হলে চোখ রাখতে হবে সিএমভি’র ঈদ আয়োজনে।

‘প্রেম ভাই’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি দিতে যাচ্ছে সিএমভি। এগুলো চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকতটিনীতৌসিফনাটকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT