চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে এখন যেমন আছেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সম্প্রতি মেয়ে ও পারিবারিক আবহে কাটানো কিছু রঙিন মুহূর্তের ছবি দেখে ভক্ত-অনুরাগীদের মধ্যে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়।

তবে আশানুরূপ উন্নতি হয়নি এই অভিনেতার। কয়েক ধাপে থেরাপি গ্রহণের পরও তার শারীরিক অবস্থায় দৃশ্যমান বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

শনিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, “কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতোই রয়েছে। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে, এখনও আরেক ধাপের থেরাপি চলছে। এটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।”

লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। চিকিৎসকরা থেরাপির পরবর্তী ধাপ সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারবেন।

Reneta

বর্তমানে লন্ডনে মেয়ের বাসাতেই অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষার পর গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণের পর থেকে নিয়মিত থেরাপি ও চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই বরেণ্য অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চননিরাপদ সড়ক চাইব্রেন টিউমারমেয়েলিটন এরশাদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT