স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
আজ শনিবার ঈদের দিন সকালে তিনি এ পরিদর্শনে যান।
এসময় মহাপরিচালক স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা এবং তাদের খাবারের ব্যবস্থার ব্যাপারে খোঁজখবর নেন এবং কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
এছাড়াও তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক,নার্স ও অন্যান্য কর্মচারীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ঈদের দিনেও স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান।










