ক্রিকেট

আইসিসির নভেম্বর সেরা বিশ্বকাপজয়ী হেড

অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড নভেম্বরে আইসিসি পুরস্কার জিতেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্র্যাভিস হেড আইসিসি নভেম্বরে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। মাসসেরা হতে পেছনে ফেলেছেন স্বদেশি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের পেসার মোহাম্মদ শামিকে। বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাঁহাতি ওপেনার।

২৯ বর্ষী বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড দীর্ঘসময় হাতের চোটে ভুগে অক্টোবরের শেষদিকে দলে আসেন। বিশ্বকাপ মিশন শুরু করেই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

বিশ্বকাপের মাঝপথে দলে যোগ দেয়া হেড ৫ ম্যাচ খেলে ৪৪ গড়ে ২২০ রান করেন। সেমিফাইনালে ম্যাচসেরা হেড ফাইনালেও খেলেন ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ম্যান অব দ্য ফাইনাল হয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এবারের আসরে একমাত্র ডাবল সেঞ্চুরি করা স্পিন-অলরাউন্ডার ম্যাক্সওয়েল ও আসরের সর্বোচ্চ ২৪ উইকেট শিকারী শামিকে পেছনে ফেলে হেড হলেন মাসসেরা। ফাইনালের সেঞ্চুরিসহ ১৩৭ রান তাকে সেরা হতে ভূমিকা রেখেছে।

বিষয়:আইসিসি নিউজিল্যান্ড ভারত ম্যাক্সওয়েল শামি হেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…