চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ে হয়ে জন্মালেও এখন তিনি পুরুষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

এ যেন পুনর্জন্ম! নিজের জন্মদিনে নিজেকেই সবচেয়ে বড় উপহার দিলেন মধ্যপ্রদেশের তরুণ। অলকা থেকে হলেন অস্তিত্ব। গ্রহণ করলেন বিয়ের শংসাপত্র। 

জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে জন্ম অলকা সোনির। জন্মের কয়েক বছর পর তিনি বুঝতে পারেন নারী হয়ে জন্ম হলেও তার মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পুরুষসত্তা। আস্থা নামের এক নারীর সঙ্গে সম্পর্কেও জড়ান তিনি। বহু বছর সম্পর্কে থাকার পর দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ের আগে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ৪৭তম জন্মদিনে অস্ত্রোপচারের পর অলকার যেন পুনর্জন্ম হয়। নিজের নাম পরিবর্তন করে রাখেন অস্তিত্ব।

বৃহস্পতিবার  (৯ ডিসেম্বর) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের শংসাপত্র গ্রহণ করেন অস্তিত্ব এবং আস্থা।

আস্থা জানান, অস্তিত্বের সঙ্গে তার আলাপ বহু বছরের। অস্তিত্বের বোনের বান্ধবী ছিলেন আস্থা। সেই সূত্রেই অস্তিত্বের বাড়িতে যাতায়াত ছিল তার।

প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলেও সে সম্পর্ক প্রেমে গড়াতে বেশি সময় লাগেনি।

বহু বছর সম্পর্ক থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দু’জনে নিজেদের পরিস্থিতি এবং তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে একে অপরের সঙ্গে বহু বার আলোচনা করেছেন বলে জানান আস্থা।

Reneta

বিয়ের শংসাপত্র পাওয়ার পর সোমবার (১০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাধা পড়তে চলেছেন অস্তিত্ব এবং আস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলকা থেকে অস্তিত্বভারতের মধ্যপ্রদেশের ইনদওরমেয়ে হয়ে জন্মালেও এখন তিনি পুরুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT