চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুহানার ‘কিং’-এ ‘ডন’ রূপে ফিরছেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
সুহানা ও শাহরুখের ছবি, সুহানা সুন্দর পোশাকে, শাহরুখের রূপে পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডন’–এর প্রথম দুই সিনেমায় অভিনয় করা শাহরুখ সরে দাঁড়ান ‘ডন ৩’ থেকে। ‘ডন’-এর চেয়ারে এবার বসবেন রণবীর সিং। এতে হতাশ শাহরুখ ভক্তরা। তবে শোনা যাচ্ছে ‘ডন’ চরিত্রে আবারও দেখা যেতে পারে শাহরুখকে।

ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে নয়, মেয়ে সুহানার সাথে ‘কিং’ ছবিতে ‘ডন’ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। ছবিটির মাধ্যমে বলিউডে বড়পর্দায় পা রাখবেন সুহানা। এরআগে ওটিটিতে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এ দেখা গেছে তাকে।

পিঙ্ক ভিলার কাছের এক সূত্র বলেছেন, ‘শাহরুখ দর্শকের জন্য সিনেমা বানাচ্ছেন। দর্শক খল চরিত্রে দেখতে চায় শাহরুখকে। ‘কিং’ হলো শাহরুখের প্যাশন প্রোজেক্ট। এই ছবিতে তাকে খল চরিত্রে দেখা যেতে পারে।’

প্রথমে শোনা গিয়েছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। তবে এখন শোনা যাচ্ছে, প্যারালাল লিড চরিত্রেই দেখা মিলবে শাহরুখের। এই অ্যাকশন ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ এবং পরিবেশনায় থাকবেন সিদ্ধার্থ আনন্দ।

মে মাসেই শুটিং ফ্লোরে যাবে ‘কিং’। সুজয় ঘোষ পরিচালিত ছবিটি হলিউড ক্ল্যাসিক ‘লিওন : দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রেরণা নেয়া। ছবিটি তৈরির জন্য ২০০ কোটি টাকার মেগা বাজেট রাখা হয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডনদ্য কিংবলিউডশাহরুখসিনেমাসুহানা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT