চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাজার্ডের ১ গোলে রিয়ালের খরচ ২ কোটি ইউরো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ৩০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল চ্যাম্পিয়ন্স ট্রফি উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর তিন মৌসুম পেরিয়ে গেলো। লস ব্লাঙ্কোসদের হয়ে স্বরূপে জ্বলা তো পরের কথা, নিয়মিত মাঠে নামার পর্যায়েই পৌঁছাতে পারেননি এডেন হ্যাজার্ড। চোটে বেশিরভাগ সময় কাটাতে হয় মাঠের বাইরে। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জেতার এ মৌসুমেই যেমন মাত্র এক গোল নামের পাশে যোগ করতে পেরেছেন বেলজিয়ান তারকা, তাতেই আবার ২ কোটি ইউরো খবর বেড়ে গেলো মাদ্রিদের ক্লাবটির।

চেলসি থেকে এসে বার্নাব্যুর সাদা জার্সিতে এপর্যন্ত ৬ গোল করেছেন হ্যাজার্ড, তিন মৌসুম মিলিয়ে। যার একটি করেছেন গত মৌসুমে। চেলসির সাথে চুক্তি অনুযায়ী, হ্যাজার্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতলে চুক্তির একটি শর্তে ২ কোটি ইউরো দিতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে। শনিবার রাতে নিজেদের ১৪তম ইউরোপসেরার ট্রফি জয়ের পর রিয়ালের এখন সেটা পরিশোধ করার পালা।

অবশ্য সব হতাশা-দুঃসময় কাটিয়ে সামনের মৌসুমে চেনারূপে ফিরতে চান বেলজিয়ান ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে স্পেনে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন রিয়াল খেলোয়াড়রা। কোচিং স্টাফসহ সবাই সেখানে মেতেছিলেন আনন্দ উৎসবে। অনুষ্ঠানের মাঝে মাইক্রোফোন হাতে পেয়ে হঠাৎই ফেরার বার্তা জানিয়ে দেন হ্যাজার্ড।

Banglabid

‘রিয়াল মাদ্রিদ ফ্যানদের বলছি, আমি তিন বছর ধরে এখানে আছি। এরমধ্যে ইনজুরিসহ বহু সমস্যায় পড়েছি। কিন্তু সামনের বছর আমার সবটুকু দিতে চাই।’

২০১৯ সালে ১৫০ মিলিয়ন ইউরোতে চেলসি ছেড়ে রিয়ালে আসেন হ্যাজার্ড। মাদ্রিদের ক্লাবটি তার আগমনের পর বেশকিছু ট্রফি জিতলেও বেলজিয়ান ফরোয়ার্ডের অবদান সামান্যই। তিন বছরে সাদা জার্সিতে ৬৬টি ম্যাচ খেলেছেন, তাতে ৬ গোল ও ১০ অ্যাসিস্ট রয়েছে ৩১ বর্ষী তারকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগরিয়াললিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসসের পার্বত্য চট্টগ্রামের সাবেক প্রতিনিধি জহুরুল হক মারা গেছেন

পরবর্তী

যে কারণে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন না হেরাথ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে অনুশীলনরত ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন না হেরাথ

৯ দিনের ব্যবধানে করোনায় আবার মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT