চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির তৃতীয় সপ্তাহে আরও বেশি প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
বিনোদন
A A

২৯ জুলাই মাত্র ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। সময়ের সাথে সাথে ছবিটির কথা এখন মানুষের মুখে মুখে। মুক্তির পরের সপ্তাহেই প্রায় দ্বিগুণ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তৃতীয় সপ্তাহে এসেও বেশকিছু নতুন হল পেল ছবিটি।

প্রথম সপ্তাহ থেকেই সবগুলো মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে হাউজফুল প্রদর্শনী করেছে ‘হাওয়া’। দুই সপ্তাহ পার করে এসেও ছবিটি নিয়ে দর্শক চাহিদা তুঙ্গে। অগ্রিম টিকেট চেয়েও পাচ্ছে না সিনেপ্রেমী দর্শক।

দর্শক চাহিদা থাকায় রাজধানীর বাইরের হল মালিকরাও ‘হাওয়া’ নিয়ে শুরু থেকেই বেশ আগ্রহী ছিলেন। তারই প্রেক্ষিতে তৃতীয় সপ্তাহে ‘হাওয়া’ আরও কিছু নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

প্রথম সপ্তাহে ‘হাওয়া’ মুক্তি পায় ২৩টি প্রেক্ষাগৃহে। দর্শক আগ্রহে দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটি দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আর শুক্রবার (১২ আগস্ট)  থেকে ছবিটি চলছে ৪৮টি প্রেক্ষাগৃহে। এমনটাই জানানো হয়েছে হাওয়ার অফিশিয়াল পেজ থেকে। এছাড়াও শুধু স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় দিনে ২৮টি শো রয়েছে। যা নিকট অতীতে বাংলা ছবির ক্ষেত্রে বিরল ঘটনা।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

Reneta

তৃতীয় সপ্তাহে যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘হাওয়া’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামরুল হাসান খসরুচঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানবাবলু বোসমাহমুদ হাসানমেজবাউর রহমান সুমনরাশিদ শরীফ শোয়েবরিজভী রিজুলিড বিনোদনশরীফুল ইসলাম রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT