চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে: কোচ সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

হুট করেই টাইগার ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চন্ডিকা হাথুরুসিংহেকে আবারও হেড কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ দুই বছর। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কাজ শুরু করবেন এই শ্রীলঙ্কান। পুরনো কোচকে নতুন করে ফেরানো নিয়ে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন প্রতিক্রিয়া।

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। শনিবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় হেড কোচ হিসেবে হাথুরুর দ্বিতীয় ইনিংস কেমন হবে আর কী প্রত্যাশা থাকবে।

Banglabid

বিপিএলের সফল এই কোচ জবাবে খোঁচাই মারেন। তিনি বলেন, তার (হাথুরুসিংহে) কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে আসলে এভাবে আমরা… কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’

হাথুরুসিংহের সহকারী হিসেবে ইংল্যান্ড সিরিজের আগেই একজন কোচ নিয়োগ দেবে বিসিবি। বিদেশি কোচের পাশাপাশি স্থানীয় কোচরাও আছেন বোর্ডের ভাবনায়।

জাতীয় দলের সঙ্গে কাজ করার ব্যাপারে অনীহাও ফুঁটে উঠল সালাউদ্দিনের কথায়, ‘সহকারী কোচ হিসেবে
আমার মনে হয়, বোর্ডের যারা (কোচ) আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহের সম্পর্কে জানে। তারা হয়তো তাকে বেস্ট সার্ভটা করতে পারবেন। আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে।’

Reneta

‘হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সাথে কাজ করব তার ব্যাপারে আমার জানা দরকার। কারণ আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে কাজ করার মানসিকতা আমারও আছে কি না, আমি জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে আমি নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের রোলটা আমি পারব কি না, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সহকারি কোচদের কাজ অনেক বেশি। তো বোর্ডে যারা আছে, তাদের মধ্যে থেকে দিলে তারা সেরা ফলাফলটা পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজবিসিবিলিড স্পোর্টসশ্রীলঙ্কাসালাউদ্দিনহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT