চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই নবী পুত্র ঈসাখিলের ঝড়, নোয়াখালীর ১৮৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: অনন্য এক রেকর্ডের সাক্ষী হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথম একইসাথে খেলতে নেমেছেন বাবা ও ছেলে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেস জার্সিতে একসঙ্গে ব্যাটিং করেছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার পুত্র হাসান ঈসাখিল। বিপিএল অভিষেকেই ঝড় তুলেছেন ছেল, ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন বাবাকে সামনে রেখে। ঢাকার সামনে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে হায়দার আলির দল।

টসে জিতে আগে ব্যাটে নামে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ গড়েছে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলটি।

উদ্বোধনীতে সৌম্য সরকারকে সঙ্গী করে নামেন ঈসাখিল। দুজনে ১০১ রানের জুটি গড়েন। ৯.২ ওভারে জুটি ভাঙে। ৭ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৪৮ রান করে ফেরেন সৌম্য। দ্রুত দুই উইকেট হারায় নোয়াখালী। শাহাদাত হোসেন দীপু (৩) ও হাবিবুর রহমান সোহান (৪) ফিরে যান।

চতুর্থ উইকেটে ঈসাখিলের সঙ্গী হন নবী। ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন দুজনে। দলীয় ১৭২ রানে নবী ফিরলে জুটি ভাঙে। ২ চারে ১৩ বলে ১৭ রান করেন তিনি। পরের ওভারেই ঈসাখিল ফেরেন। ৭ চার ও ৫ ছক্কায় ৬০ বলে ৯২ রান করে। পরে হায়দার আলি ও জাকের আলির উইকেট হারায় দলটি। শেষ অবধি ১৮৪ রানে থামে নোয়াখালীর ইনিংস।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসনোয়াখালী এক্সপ্রেসবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেটহাসান ঈসাখিল
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT