তাসকিনের বাউন্সারে আহত আফগান অধিনায়ক

ক্রিকেট ম্যাচে তাসকিনের বাউন্সারে আফগান অধিনায়ক আহত, খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
তাসকিন আহমেদের দ্রুতগতির বাউন্সার হাসমতউল্লাহ শাহিদীর হেলমেটের পেছনের অংশে আঘাত হানে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আফগানিস্তান অধিনায়ককে নিয়ে যাওয়া হয়েছে মাঠের বাইরে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন ব্যক্তিগত ১৪ রানে।
তাসকিনের বাউন্সার ছেড়ে দিতে চেয়েছিলেন হাসমতউল্লাহ। মাথা সরিয়ে নেয়ার চেষ্টা করেও সফল হননি। বল সরাসরি আঘাতে হানে হেলমেটে।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে আফগানদের ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তাড়ায় নেমে প্রথম ও দ্বিতীয় ওভারে একটি করে উইকেট হারায় সফরকারী দল। ষষ্ঠ ওভারে চোট নিয়ে মাঠ ছেড়েছেন আফগান অধিনায়ক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






