চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দু’দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শেখ হাসিনা ভারতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এটি বর্তমান সরকারের জন্য বেশ অস্বস্তিরও।

বুধবার (১৪ আগস্ট) ভারতের হাইকমিশনার পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য এই সরকারের জন্য অস্বস্তিকর। এসময় তিস্তার পানি নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তিস্তায় যতটুকু পানি, তার থেকে প্রাপ্যটুকুই দেওয়ার অনুরোধ।

এসময় চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও সৌজন্য সাক্ষাত করেন উপদেষ্টার সঙ্গে।

অর্ন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দিনের শুরুতেই শুভেচ্ছা বিনিময় করেন ভারত, যুক্তরাজ্য আর সৌদি আরবের রাষ্ট্রদূত। এসময় নতুন এই সরকারের সাথে কাজ করার কথা জানান তারা।

পরে একে একে দেখা করেন চীনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মিশন প্রধান।

Reneta

সকল দেশের প্রতিনিধিদের সাথে আলাপ শেষে আলোচ্য বিষয়গুলোর গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এসময় ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং দুই দেশের সম্পর্ক নিয়ে এই সরকারের অবস্থান জানান উপদেষ্টা।

ভারতের সঙ্গে সরকারে সাথে সরকারের নয়, বরং মানুষে-মানুষে সম্পর্কের উন্নয়ন প্রয়োজন বলে হাইকমিশনারকে জানান উপদেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্বস্তিভারত-বাংলাদেশহাসিনার বক্তব্য
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT