চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার দিনে পথশিশুদের মুখে হাসি ফোটালো হাসিমুখ ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A
পথশিশুদের মুখে হাসি ফোটানোর জন্য হাসিমুখ ফাউন্ডেশনের কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা মানে কেবল প্রিয়জনের সঙ্গে সময় কাটানো নয়, ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও এক অনন্য উপলক্ষ। এই ভাবনা থেকেই এবারের ভালোবাসা দিবসে একদল উদ্যমী তরুণ-তরুণী আয়োজন করেছে পথশিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান।

ঢাকার আফতাবনগরে নবম বারের মতো আয়োজিত হলো হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে হাসিমুখ শিশুমেলা-২০২৫ । সেখানে শিশুরা উপভোগ করেছে নানা রকম মজার খেলা, গল্প বলার আসর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , ম্যজিক শো এবং খাবারের বিশেষ আয়োজন। এছাড়াও, তাদের জন্য নতুন পোশাক, শিক্ষা সামগ্রী ও উপহার দেওয়া হয়।

তবে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যায় ম্যাজিক শো তে, যেখানে জনপ্রিয় ম্যাজিশিয়ান শাহানি রাজিব নানা রকম চমকপ্রদ ম্যাজিক দেখিয়ে শিশুদের মুগ্ধ করেন।

এক শিশু উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “আমি কখনো এমন ম্যাজিক দেখিনি! জাদুকর কিভাবে হাত থেকে ফুল বের করল, সেটা বুঝতেই পারিনি! এটা ছিল আমার জীবনের সবচেয়ে মজার দিন!”

এক শিশু উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “এতো মজা কখনো করিনি! জাদু দেখেছি, ছবি আঁকার খাতা দিয়েছে, আর অনেক মজার খাবার খেয়েছি।”

হাসিমুখ ফাউন্ডেশন টীমের ক্যাপ্টেন আশিক বিন আমির বলেন, “আমরা চাই, সমাজের প্রতিটি শিশুই ভালোবাসা দিবসে হাসতে পারুক। ভালোবাসা শুধু একে অপরের প্রতি আবেগের প্রকাশ নয়, এটি মানবতারও প্রকাশ। শিশুদের চোখে আনন্দের ঝিলিক আমাদের আয়োজনকে সার্থক করে তুলেছে। বিশেষ করে ম্যাজিক শোতে তারা যে উচ্ছ্বাস দেখিয়েছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।”

Reneta

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ভালোবাসা দিবসে এ রকম মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আয়োজকদের আশা, ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ নিয়ে পিছিয়ে পরা শিশুদের মুখে হাসি ফোটাতে পারবেন।

ভালোবাসা দিবস উপলক্ষে পথশিশুদের জন্য আয়োজন করা বিশেষ অনুষ্ঠানে হাসি ফুটেছে ঢাকাসহ ৩ টি জেলায় প্রায় ৪ শতাধিক শিশুর মুখে। হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় স্থান হিসেবে আফতাবনগর অনুষ্ঠিত এই আয়োজনে পথশিশুরা কাটিয়েছে এক আনন্দঘন দিন।সমাজের প্রতিটি শিশুর জন্য ভালোবাসা ও সুযোগের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পথশিশুদের মুখে হাসিভালোবাসা দিবসভালোবাসার দিনহাসিমুখ ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT