চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসারাঙ্গা-পাথিরানাকে নিয়ে বিশ্বকাপে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে আইপিএল খেলা হয়নি ভানিডু হাসারাঙ্গার। লঙ্কান পেসার মাথিশা পাথিরানা আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও চোটের হানায় মাঝপথে ফিরেছেন দেশে। দুজনকে রেখেই টি-টুয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে শ্রীলঙ্কা। হাসারাঙ্গার নেতৃত্বে জায়গা পেয়েছেন ছোট ফরম্যাটে অভিষেক না হওয়া দুনিথ ওয়েল্লাগে।

চোট কাটিয়ে অবশ্য মাঠে ফিরেছেন হাসারাঙ্গা। অনুশীলন ম্যাচে এসএলসি ইয়োলো দলের হয়ে দুই ম্যাচে ৯ ও ২৮ রান করেছেন। একটিতেও বল হাতে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে।

অন্যদিকে চোটের কারণে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে ছিলেন না পাথিরানা। মাঠে ফিরলেও আসর শেষ করতে পারেননি। ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ফিরে গেছেন দেশে।

১৫ সদস্যের দলে হাসারাঙ্গার ডেপুটি করা হয়েছে চারিথ আশালাঙ্কাকে। আছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি বিশ্বকাপ দল: ভানিডু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়েল্লাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা ও দিলশান মাদুশাঙ্কা।
রিজার্ভ: আসিথা ফের্নান্দো, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানেগে ও বিজয়কান্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাথিরানামেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT