চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

৯ উইকেটের দাপুটে জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়, এক মহাকাব্যিক জয়। সাফল্য তুলে দলের দৃঢ়তা ও আত্মবিশ্বাসের অঢেল প্রশংসা করলেন মেহেদী হাসান মিরাজ। তার মতে, বিশ্বমানের দল অস্ট্রেলিয়াকে হারানোর জন্য শুরু থেকেই নিজেদের উপর বিশ্বাস রাখার বার্তা ছিল।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মিরাজ, ধস নামান অজিদের মিডল ও লোয়ারে। ম্যাচ শেষে ব্রডকাস্টারের সাথে আলাপচারিতায় বলেছেন, ‘চমৎকার খেলা হয়েছে। আমরা অনেকদিন পর এখানে এসেছি। দলের পক্ষ থেকে দুর্দান্ত পারফরম্যান্স, আমাদের দৃঢ়তার পরিচয় মিলেছে।’

আত্মবিশ্বাস জয়ের পেছনে বড় অনুপ্রেরণা রাখছে, মনে করছেন মিরাজ। বলেছেন, ‘আমাদের বিশ্বাস ছিল। অস্ট্রেলিয়া একটি বিশ্বমানের দল এবং তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা জানতাম, যদি তাদের হারাতে পারি, তা আমাদের দেশের জন্য খুব ভালো হবে। আমাদের একটাই বার্তা ছিল, বিশ্বাস রাখতে হবে, নইলে এটা সম্ভব নয়।’

Banglabid

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সঠিক সময়ে সঠিক ব্যাটিং-বোলিং করাকে জয়ের অন্যতম কারণ মানছেন মিরাজ। বলেছেন, ‘এই পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, তা নিয়ে ভাবতে হবে। আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি।’

প্রথম ইনিংসে লোয়ারঅর্ডার ব্যাটারদের নিয়ে ৬৫ রানের ইনিংস খেলেছেন মিরাজ। সতীর্থদের প্রশংসা করতে ভুললেন না ম্যাচ শেষ। বলেছেন, ‘প্রথম ইনিংসে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছে, শান্ত ও মুমিনল যেভাবে খুব ভালো করেছে। তারপর লোয়ার অর্ডারের সাথে চমৎকার জুটি আমাকে সাহায্য করেছে। ওরা আউট হয়ে গেলে আমার রান করতে পারতাম না। ওরা ছিল, তাই আমি পেরেছি।’

লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাটিংয়ের সময় সতীর্থদের চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন মিরাজ। বললেন, ‘ওদের বলেছিলাম, তোমাদের দিকে কে বল করছে, তা নিয়ে ভেবো না।’

Reneta

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের প্রশংসা করেছেন মিরাজ। বলেছেন, ‘শান্ত খুব ভালো অধিনায়ক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন।’

বোলারদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট মিরাজ, ‘হাসান প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন, স্পিনাররা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছে। সেগুলো সাহায্য করেছে।’

মিরাজের মতে, এই জয় বাংলাদেশের মানুষের জন্য গর্বের। বলেছেন, ‘আমার মনে হয় সবাই খুশি। তারা খুব গর্বিত। এটা একটা গর্বের মুহূর্ত।’

ম্যাচে গ্যালারিতে উপস্থিত সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন মিরাজ, ‘প্রচুর দর্শক এসেছিলেন, এসে আমাদের সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ। তারা বিশ্বাস করেছিল যে আমরা ম্যাচটি জিতব এবং সেই কারণেই আমরা জিতেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইবাদতডারউইন টেস্টতানজিদতাসকিনবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টমিরাজলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

পরবর্তী

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

পরবর্তী
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT