বিনোদন

লাইফ সাপোর্টে হাসান আরিফ

আইসিইউতে থাকা হাসান আরিফের ছবি, করোনাক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাক্রান্ত হয়ে আইসিইউতে থাকা হাসান আরিফের ছবি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে হাসান আরিফকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। অক্সিজেন লেভেলে জটিলতার কারণে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

২ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পরদিন হাসান আরিফকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

বিষয়:আবৃত্তি শিল্পী সাংস্কৃতিক জোট হাসান আরিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…