চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক, শিক্ষা
A A

আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে সতর্ক করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নতুন ভিসা নীতিমালা কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সীমা ১৫ সেপ্টেম্বর সামনে রেখে বিদেশে থাকা শিক্ষার্থী ও স্কলারদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা এবং সম্ভব হলে ওই তারিখের আগে যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

নতুন নিয়মটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রস্তাব করেছে। এর আওতায় F-1 ও J-1 ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে থাকার বর্তমান ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (D/S) ব্যবস্থা পরিবর্তন করে নির্দিষ্ট মেয়াদের থাকার অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বর্তমান ব্যবস্থায় যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত তাদের শিক্ষা কার্যক্রম ও অভিবাসন-সংক্রান্ত শর্ত ঠিকভাবে মেনে চললে নির্দিষ্ট কোন শেষ তারিখ ছাড়াই যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। নতুন ব্যবস্থায় প্রবেশের সময় শিক্ষার্থীদের Form I-94-এ নির্দিষ্ট এডমিট ইউনিট ডেট (Admit Until Date) দেওয়া হতে পারে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময় একটি নির্দিষ্ট তারিখের সঙ্গে যুক্ত থাকবে।

Banglabid

নতুন নিয়ম কার্যকর হওয়ার সময় যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং বৈধ ভিসা স্ট্যাটাস বজায় রাখবেন, তাদের জন্য কিছু পরিবর্তনকালীন সুবিধা বা ট্রানজিশন বিধান থাকতে পারে। তবে যারা ওই সময় যুক্তরাষ্ট্রের বাইরে থাকবেন এবং ১৫ সেপ্টেম্বর বা তার পরে আবার প্রবেশ করবেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশেষ করে নির্ধারিত সময়ের আশপাশে বিদেশ ভ্রমণের আগে সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করতে বলেছে হার্ভার্ড।

প্রস্তাবিত পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ তাদের শিক্ষাক্রমের নির্ধারিত সময়ের সঙ্গে আরও সরাসরি যুক্ত হতে পারে। কোনো শিক্ষার্থীর ডিগ্রি শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন হলে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতে পারে।

Reneta

এতে শিক্ষার্থীদের প্রোগ্রাম পরিবর্তন, বিশ্ববিদ্যালয় পরিবর্তন, গ্রেস পিরিয়ড এবং অন্যান্য অভিবাসন-সংক্রান্ত বিষয়েও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যেসব শিক্ষার্থী পড়াশোনা শেষ করে OPT বা STEM OPT-এর পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন নিয়মের প্রভাব কী হবে তা আগে থেকেই জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা ভারতীয়সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভ্রমণের আগে নিজেদের ভিসা ও অভিবাসন নথি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা, Form I-20 বা DS-2019 এবং Form I-94।

শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বা স্কলার অফিসের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের কারণে তাদের স্ট্যাটাসে কোনো প্রভাব পড়তে পারে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত নীতিমালাটি উচ্চশিক্ষা ও শ্রম খাতের কয়েকটি সংগঠনের আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছে। ফলে নিয়মটির চূড়ান্ত রূপ বা কার্যকর হওয়ার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। তবে আদালত বা মার্কিন সরকারের পক্ষ থেকে পরিবর্তন না আসা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সরকারি ঘোষণা এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তাই ১৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে যাতায়াতের পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভ্রমণের আগে নিজেদের অভিবাসন নথি যাচাই করা এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিস থেকে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিযুক্তরাষ্ট্রের ভিসা নিয়মে পরিবর্তনশিক্ষার্থী ও গবেষকসতর্কতাহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

পরবর্তী

রহমান ডাকাইতের পর এবার অসুরদের শক্তিশালী গুরু অক্ষয়!

পরবর্তী

রহমান ডাকাইতের পর এবার অসুরদের শক্তিশালী গুরু অক্ষয়!

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT