বিনোদন

২ কোটি বাজেটের এই ছবির আয় এখন ৬০ কোটি!

২ কোটি বাজেটের এই ছবির আয় এখন ৬০ কোটি!
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুক্তির দিন মাত্র ১০ লক্ষ টাকা আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছিল ‘হনুমান অংশ’। কিন্তু দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের জেরে ধীরে ধীরে ছবির আয় বাড়তে থাকে।

ভারতের আধ্যাত্মিক গুরু নীম করোলিকে ঘিরে তৈরি ছবি ‘হনুমান অংশ’ বক্স অফিসে রীতিমতো চমক দেখাচ্ছে।

মাত্র ২ কোটি রুপি বাজেটে তৈরি ছবিটি মুক্তির ২৭ দিন পরেও দর্শক টানছে। এরই মধ্যে ছবিটির আয় ৫৮.৬৫ কোটি রুপিতে পৌঁছে গেছে। ফলে বাজেটের তুলনায় কয়েক গুণ বেশি আয় করে ছবিটি এখন বক্স অফিসে সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। শুরুতে অবশ্য ছবিটির ব্যবসা খুব একটা ভালো ছিল না, তবে প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ১ কোটি ৮ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় আরও কমে গিয়ে দাঁড়ায় মাত্র ৪০ লাখ রুপিতে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, বক্স অফিসে ছবিটির যাত্রা হয়তো এখানেই শেষ।

কিন্তু তৃতীয় সপ্তাহে ছবির ব্যবসায় আসে বড় পরিবর্তন। ‘হনুমান অংশ’ মুক্তির তৃতীয় সপ্তাহে আয় করে ১০ কোটি ৪০ লাখ রুপি। চতুর্থ সপ্তাহেও ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। চতুর্থ সপ্তাহের রবিবার ছবিটির আয় ছিল ১২ কোটি ৭৫ লাখ রুপি। গত সোমবার মুক্তির ২৫তম দিনেও ছবিটির আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় ৫৮.৬৫ কোটি রুপি।

নীম করোলি ভক্তদের কাছে মহারাজ জি নামে খ্যাত। তার জীবন এবং আদর্শকে ঘিরে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। ‘হনুমান অংশ’-এ নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি।

বিষয়:‘হনুমান অংশ’বক্স অফিস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…