রেকর্ড অংশগ্রহণকারী নিয়ে হতে চলছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

রেকর্ড সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে শুক্রবার থেকে শুরু হতে চলছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬। এবারের আসরে মোট ৬১৬ জন শাটলার অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান।
আসরে মোট পাঁচটি ইভেন্টে খেলা হবে। পুরুষ এককে চ্যাম্পিয়নকে দেয়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা। রানার্সআপ পাবেন ১ লক্ষ টাকা। পুরুষ দ্বৈতে দেয়া চ্যাম্পিয়ন দলকে হবে ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং রানার্সআপ পাবে ১ লক্ষ টাকা।
মহিলা এককের চ্যাম্পিয়নকে প্রাইজমানি দেয়া হবে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ ৬০ হাজার টাকা। দ্বৈতে চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দল পাবে ৬০ হাজার টাকা। এছাড়া মিশ্র ইভেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ এবং রানার্সআপ দল পাবে ৬০ হাজার টাকা।
টুর্নামেন্ট শুরু হবে ২৩ অক্টোবর থেকে চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতায় মোট ১০ লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হবে। আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।




