ছবিতে হনসিকার জমকালো বিয়ে

বিবাহের অনুষ্ঠানে হনসিকা ও তার স্বামী ঐতিহ্যবাহী পোশাকে একে অপরের সাথে খুশি হয়ে থাকছেন, পেছনে সজ্জিত আলোকসজ্জা ও সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিয়ে করলেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া। রবিবার (৪ ডিসেম্বর) রাতে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে সাতপাকে বাঁধা পড়েছেন তারা। দুজনে সিন্ধি রীতি মেনে বিয়ে করেছেন।
বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। লাল লেহেঙ্গা পরে সেজেছেন হনসিকা। অফ হোয়াইট শেরওয়ানি পরেছিলেন সোহেল।
নতুন এই দম্পতির বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। বিয়ের মণ্ডপে নববধূর জাকজমকপূর্ণ প্রবেশের একটি ভিডিও শেয়ার করা হয়েছে অভিনেত্রীর ফ্যানক্লাব থেকে।

গত কয়েকদিন ধরে হনসিকা এবং সোহেলের বিবাহপূর্ব নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। আয়োজন করা হয়েছিল সুফি রাত, মেহেদি অনুষ্ঠানের।

হৃতিক রোশন অভিনীত ‘কোই মিল গ্যায়া’ ছবিতে শিশুশিল্পী টিনা চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন হনসিকা মোতওয়ানি। হনসিকা এবং সোহেল একে অপরের ব্যাবসায়িক অংশীদার। কর্মক্ষেত্র থেকেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে এবং তা বিয়ে পর্যন্ত গড়িয়েছে।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস



