হানিফের মানবতাবিরোধী অপরাধ: অভিযোগ আমলে নেয়ার আদেশ ৬ অক্টোবর

A grand white colonial-style building with large windows, surrounded by trees and a well-maintained lawn. Channel i News – চ্যানেল আই নিউজ
চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হবে কি না, সে বিষয়ে আদেশ আগামীকাল (৬ অক্টোবর)।
হানিফসহ চার আসামির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আজ আমলে নেয়ার আবেদন করেন প্রসিকিউসন। এরপর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-২ আগামীকাল আদেশের দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে আজ প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন।
মাহবুব উল আলম হানিফ সহ অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আতা। এই চার আসামী পলাতক রয়েছেন।




