চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান দুর্ঘটনায় চুপ থাকতে পারলেন না হানিয়া-মাওরা-মাহিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
বিনোদন
A A

পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা। হানিয়া আমির, মাওরা হোসেন ও মাহিরা খানের মতো অভিনেত্রীদের সমাজমাধ্যমের উপরেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। তিন অভিনেত্রীই ভারতে কাজ করেছেন। তাইতো ভারতে তাদের রয়েছে অসংখ্য অনুরাগী।  এবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কী বললেন তিন পাকিস্তানি অভিনেত্রী?

শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করেছিলেন মাহিরা। কিন্তু পেহেলগাম কাণ্ডের পরে ছবির সমস্ত পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। কিন্তু বিধ্বংসী বিমান দুর্ঘটনা দেখে চুপ থাকেননি অভিনেত্রী।

তিনি লিখেছেন, “ভারতের বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। খুবই দুঃখজনক ঘটনা। এই বড় ক্ষতিতে যারা কাছের মানুষদের হারালেন, তাদের প্রতি সমবেদনা রইল।”

হর্ষবর্ধন রানের সঙ্গে ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। পেহেলগাম কাণ্ডের পরে স্থির হয়ে গিয়েছে, ছবির সিকুয়েলে তিনি থাকছেন না। সেই মাওরার প্রতিক্রিয়া, “বিমান দুর্ঘটনার খবরটা সাংঘাতিক। অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে। ওদের প্রিয়জনদের মনের অবস্থা কল্পনাও করতে পারছি না।”

সম্প্রতি হানিয়া আমির অভিনয় করেছেন দিলজিৎ দোসঞ্জের ‘সর্দারজি ৩’ ছবিতে। এই ছবি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হানিয়া অভিনয় করায় ভারতে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে। কিন্তু তারপরও আহমেদাবাদের ঘটনা নিয়ে সেই হানিয়াও দুঃখপ্রকাশ করেছেন।

পেহেলগাম ঘটনার পর থেকেই ভারতে এই অভিনেত্রীদের নিষিদ্ধ করার দাবি উঠেছিল। ভারতের অপারেশন সিঁদুর অভিযানের সমালোচনা করেছিলেন পাকিস্তানি এই তারকারা। তারপর থেকে ভারতে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয় তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সনম তেরি কসম’বিমান দুর্ঘটনামাওরা হোসেনমাহিরা খানহানিয়া আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT