চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৪৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামুতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৬ আগস্ট সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমান উল্লাহ (৩০) একই এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।

Banglabid

স্থানীয়দের বরাতে তৈয়বুর রহমান বলেন, সোমবার রাতে আমান উল্লাহ খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। সকালে বটতলী নাশিরমুখ স্থানে উঁচু একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, এসময় যুবকের পরিহিত শার্টের পকেট থেকে কম্পিটারে টাইপ করে লেখা একটি চিরকুট পাওয়া যায়। এতে তার মৃত্যুর জন্যে এক তরুণীকে দায়ী করেছেন।

আবুল কালাম নামের এক স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় জনৈক তরুণীর সঙ্গে আমান উল্লাহ’র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে এটি প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাকি অন্য কোন কারণে ঘটেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কি কারণে ঘটেছে তা নিশ্চিত নয় এবং রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানান ওসি তৈয়বুর রহমান।

Reneta

তিনি জানান, যুবকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারযুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধাররামু
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT