চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় স্তরে নেমে গেল হামজাদের লেস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

দশ বছর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি। ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি হামজা দেওয়ান চৌধুরীর ক্লাবটি। ইপিএল থেকে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইএফএলে নেমেছিল গত মৌসুমে। এ মৌসুমে আরও এক স্তর নেমে ইংল্যান্ড ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে গেল লেস্টার।

মাত্র ১০ বছর আগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া লেস্টার মঙ্গলবার রাতে হাল সিটির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে লিগ ওয়ানে অবনমন নিশ্চিত করেছে। ক্লাবটির সমর্থকরা মালিকদের পদত্যাগ দাবি করেছেন এবং খেলোয়াড়দের দুয়ো দিয়ে মাঠ ছাড়েন।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে শক্তিমত্তায় তুলনামূলক পিছিয়ে থাকলেও লেস্টারের ইতিহাসে আছে বেশকিছু সাফল্য। হামজা এবং জেমি ভার্ডিদের হাত ধরে ২০১৫/১৬ মৌসুমে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনালকে পিছে ফেলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি।

দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন লেস্টার। ২০২০/২১ মৌসুমে এফএ কাপ, ১৯১৭, ২০২১ সালে কমিউনিটি শিল্ড, ১৯৯৩/৬৪, ১৯৯৬/৯৭, এবং ১৯৯৯/২০০০ মৌসুমে লিগ কাপ জিতেছিল লেস্টার। সবশেষ ২০০৭/০৮ মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে লিগ ওয়ানে চলে গিয়েছিল তারা। ২০০৮/০৯ মৌসুমে লিগ ওয়ান শিরোপা জিতে আবারও চ্যাম্পিয়নশিপে এসেছিল দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নশিপপ্রিমিয়ার লিগলিগ ওয়ানলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT