চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্টটা বুকে চাপিয়ে শেফিল্ডকে বিদায় জানালেন হামজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৭, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় হামজা শেফিল্ডের বিরুদ্ধে বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন হামজা চৌধুরী। শেফিল্ডকে প্রিমিয়ার লিগে তুলে আনার প্রত্যয় ছিল বাংলাদেশ তারকার। তবে তা পারেননি। সরাসরি উঠতে না পারলেও প্লে-অফ খেলে উঠার সম্ভাবনা ছিল। তবে সেই ম্যাচে সাদারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ারে ওঠার স্বপ্নটা অধরা থেকে যায় ব্লেডসদের। শেষ মুহূর্তে এসেও প্রিমিয়ার লিগে দলকে তুলতে না পারার কষ্টটা যেন মানতেই পারছেন না হামজা।

শনিবার ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল শেফিল্ড। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ২-১ গোলে হেরে যায় ক্লাবটি। তাতে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে পা রাখে সাদারল্যান্ড।

শেফিল্ড ছেড়ে এখন ফের লেস্টারের ক্যাম্পে যোগ দেবেন এই ফুটবলার। তার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে জানিয়েছেন শেষ মূহুর্তে পাওয়া কষ্টটা চাপিয়ে রাখার কথা।

Banglabid

বাংলাদেশ মিডফিল্ডার লিখেছেন, ‘এভাবে মৌসুমের শেষ হওয়াটা সত্যিই খুব কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক কীভাবে কথাগুলো বলব, সেটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছে, আমরা আরও অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ভাগ্যে সেটা লেখা ছিল না।’

মৌসুমজুড়ে চেষ্টা করেও শেষ ধাপটি পেরোতে না পারলেও কৃতজ্ঞতা জানিয়েছেন শেফিল্ডের প্রতি। বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যুক্ত সকলকে। প্রধান কোচ ও তার সহকারী স্টাফদের, আমার সব সতীর্থদের, এবং প্রতিটি সমর্থককে, যারা আমার সময়টা এখানে এতটা স্মরণীয় করে তুলেছেন।

ক্লাব ও ভক্তদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে হামজা আরও যোগ করেন, ‘এই অসাধারণ ক্লাবের হয়ে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য এক অনন্য সম্মানের বিষয়। আমি সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই ক্লাব, এর ঐতিহ্য ও ভক্তদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিমিয়ার লিগবাংলাদেশলিড স্পোর্টসলেস্টার সিটিশেফিল্ডহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT