চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেডিংহ্যামের সেঞ্চুরি ও অভিষিক্ত ও’রোর্কের রেকর্ডের দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে আনকোরা দল নিয়েও সিরিজের দ্বিতীয় টেস্টে অপ্রত্যাশিত লিড পায় সাউথ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যামের দারুণ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ভালোভাবেই এগোচ্ছিল সফরকারীরা। তবে আকস্মিকভাবে ৩৩ রান যোগ করতেই দলটি শেষ ৬ উইকেট হারানোয় কিউইরা জমিয়ে তুলেছে ম্যাচ। অভিষিক্ত ডানহাতি পেসার উইলিয়াম ও’রোর্ক স্বীকার করেন ৫ উইকেট। অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে হয়েছেন সেরা বোলিং ফিগারের মালিক।

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়। ২৬৭ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা দিনের শেষ বলে ডেভন কনওয়ের উইকেট হারিয়েছে। এ পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪০ রান। জয়ের জন্য স্বাগতিকদের দরকার আরও ২২৭ রান, হাতে রয়েছে ৯ উইকেট। টম ল্যাথাম ২১ রানে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ড জিতলে এটি হবে হ্যামিল্টনের সেডন পার্কে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের নতুন রেকর্ড। সেক্ষেত্রে ২০০০ সালে এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার ২১০ রানের লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ডটি ভাঙবে।

প্রোটিয়ারা প্রথম ইনিংসে তাদের ২৪২ রানের জবাবে ব্ল্যাক ক্যাপসরা ২১১ রানে গুটিয়ে যায়। সফরকারী দল ৩১ রানের লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে। স্কোরবোর্ডে ৩৯ রান তুলতেই হারায় ৩ উইকেট। অধিনায়ক নেইল ব্র্যান্ড ৬ চারের মারে ৩৪ রানে ও’রোর্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

চতুর্থ উইকেটে বেডিংহ্যাম ও জুবায়ের হামজা ৬৫ রান যোগ করে শুরুর ধাক্কা সামলান। নেইল ওয়াগনারের বলে উইল ইয়াংয়ের হাতে ধরা পড়ার আগে ১৭ রান করেন হামজা।

সেঞ্চুরি হাঁকানো বেডিংহ্যাম ও কেগান পিটারসেন পঞ্চম উইকেটে ৯৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিচ্ছিলেন। ৪৩ রান করা কেগানের বিদায়ে শুরু হয় ব্যাটিং ধস। ৩৩ রানে শেষ ৬ উইকেট হারায় সাউথ আফ্রিকা। চার ব্যাটার দুই অঙ্কের ঘর না ছুঁয়েই ক্রিজ ছাড়েন। ও’রোর্কের বাউন্সারে পরাস্ত হন বেডিংহ্যাম। গালি অঞ্চলে গ্লেন ফিলিপসের তালুবন্দি হওয়ার আগে খেলেন ১৪১ বলে ১২ চার ও ২ ছক্কায় ১১০ রানের দুর্দান্ত ইনিংস।

Reneta

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ঝলসে ওঠা ও’রোর্ক ৩৪ রানের বিনিময়ে পান ৫ উইকেট। ফিলিপস ২টি ও একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, রাচীন রবীন্দ্র ও নেইল ওয়াগনার।

চলতি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯৩ রান খরচায় ৯ উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক হন ও’রোর্ক। ২০১০ সালে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে ১৮৮ রান খরচায় ৮ উইকেট পাওয়া কিউই অফব্রেক বোলার মার্ক ডোনাল্ড ক্রেগের রেকর্ডটি তাই ভেঙে গেল।

২৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কিউইরা দিনের একেবারে শেষ বলে উইকেট খোয়ায়। অফস্পিনার ডেন পিডটের বলে লেফ বিফোরের ফাঁদে পড়েন ১৭ রান করা কনওয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ও’রোর্কনিউজিল্যান্ডনিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা টেস্টবেডিংহ্যামরেকর্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেডন পার্কহ্যামিল্টন টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT