হামাস আর গাজা শাসন করবে না: নেতানিয়াহু

প্রেস কনফারেন্সে নেতানিয়াহু গাজা ও হামাসের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসরায়েলের সেনাবাহিনী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবির পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস আর গাজা শাসন করবে না।
দ্যা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, হলোকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তার হিসেব করা হয়েছে। হামাস আর গাজা শাসন করবে না।
গাজায় যারা ইসরায়েলিদের জিম্মি করে রেখেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে তার অস্ত্র রেখে সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে, আমরা তাকে ছেড়ে দেব এবং বাঁচতে দেব আর যে তাদের ক্ষতি করবে, তার রক্ত তার নিজের মাথায় থাকবে।
নেতানিয়াহু এই অঞ্চলের জনগণকে অশুভকে রুখে দিতে এবং সমগ্র অঞ্চলে একটি শান্তি ও সমৃদ্ধির ভিন্ন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, সিনওয়ারকে হত্যা করা শহীদ সৈন্যদের পরিবার এবং অপহরণকারীদের কাছে একটি স্পষ্ট বার্তা যে আমরা সবকিছু করছি এবং করা অব্যাহত রাখব।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার যৌথভাবে নিশ্চিত করেছে যে সেনাদের হাতে গাজা উপত্যকায় হামাস নেতা সিনওয়ার নিহত হয়েছেন। যদিও হামাস সিনওয়ারের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি।






