চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি প্রস্তাবে হামাসের সাড়া, ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা ও ইসরায়েলি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গাজায় চলমান যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এই প্রতিক্রিয়াকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ (৪ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, হামাস জানায়, তারা গাজার প্রশাসন নির্দলীয় ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং ইসরায়েলে আটক সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। তবে নিজেদের নিরস্ত্রীকরণের প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি তারা।

হামাসের এই প্রতিক্রিয়াকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিওবার্তায় বলেন, হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। এসময় তিনি ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান।

Banglabid

হামাস আরও জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে দ্রুত শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এর মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। শুক্রবারের সর্বশেষ হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৬ হাজার ২৮৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং এক লাখ ৬৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, সংঘাতের শুরুতে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নেওয়া হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলডোনাল্ড ট্রাম্পহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT