ইসরায়েল অপ্রতিরোধ্য আক্রমণের ঘোষণা দেওয়ার পর আরও ২ জন ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কিছুদিন আগে আরও ২ জন মার্কিন নারীকে মুক্তি দিয়েছিল হামাস। তারা সম্পর্কে মা এবং মেয়ে ছিলেন।
এনডিটিভি জানিয়েছে, গতকাল (২৩ অক্টোবর) স্থানীয় সময় সোমবার আরও ২ জন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে গাজার সন্ত্রাসী গ্রুপ হামাস।হামাসের সামরিক শাখা জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতার পর এই দুই নারীকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে।
যে দুই বন্দিকে হামাস ছেড়েছে তাদের নাম ইওশেফেড লিফশিটজ এবং নুরিট কুপার। একজনের বয়স ৮৫, অন্যজনের ৭৯। গত ৭ অক্টোবর থেকে তারা গাজায় জিম্মি ছিলেন। ওই দিন ইসরায়েলের একটি অনুষ্ঠানে এসে হামাস নির্বিচারে গুলি চালায়। সেখান থেকেই শতাধিক মানুষকে জিম্মি করে নিয়ে যায় তারা। এই দুই ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, ইসরায়েল এই পর্যন্ত ২২২ জনকে জিম্মি হিসেবে নিশ্চিত করেছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হামাস আরও ৫০ জন জিম্মিকে মুক্তি দিতে পারে। ইসরায়েলের জ্বালানিমন্ত্রী বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য সবকিছু করা হবে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অধিকাংশ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় গত ২৪ ঘন্টায় ৩ শতাধিক নতুন হামলা চালিয়েছে এবং উপত্যকায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২ হাজারেরও বেশি শিশু রয়েছে।







