মার্কিন মা-মেয়ে জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

পার্কে মা ও মেয়ে একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, সবুজ গাছপালা ও খোলা আকাশের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসরায়েলি স্থল অভিযানের হুঁশিয়ারির মধ্যেই দুই জন মার্কিন (মা-মেয়ে) জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জিম্মি নাগরিকদের মুক্তির ব্যাপারে হামাসের সাথে গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। এ জন্য ইসরাইলকে স্থল অভিযান বিলম্বিত করতে চাপ দেওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর) মুক্তি পাওয়ার পর মার্কিনি নারী ও তার মেয়ে ইসরায়েলে পৌঁছান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। এর আগে মার্কিন মা-মেয়ে জুডিথ ও ন্যাটালি রানানকে মুক্তির বিষয়টি সবার আগে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জানায় হামাস।
গোষ্ঠীটি বলছে, মানবিক কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে ইসরাইলি কর্মকর্তারাও জুডিথ ও ন্যাটালির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। মুক্তির পর তাদেরকে একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে পরিবারের সদস্যদের সাথে একত্রিত হন জুডিথ ও ন্যাটালি রানান।
অন্যদিকে মিশরের সাথে গাজার রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। খুব শিগগিরই ত্রাণবাহী ট্রাক হাজায় প্রবেশ করতে পারবে বলে আশ্বস্ত করেছেন তিনি।



