চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৭, মে ২০২৪
আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের ধোঁয়া আকাশে উঁচু হয়ে উঠছে, পেছনে শহর ও গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেওয়ার মাধ্যমে বন্ধ থাকবে গাজা যুদ্ধ। তবে ইসরায়েল এ বিষয়ে তাদের অবস্থান এখনও পরিষ্কার করেনি।

মঙ্গলবার (৭ মে) বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক নেতা বলেন, ‘বল এখন ইসরায়েলের কোর্টে।’ অর্থ্যাৎ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ায় এখন সিদ্ধান্ত ইসরায়েলের কাছে।

Banglabid

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের গৃহীত প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক চাহিদা থেকে অনেক দূরে, তবে আলোচনা অব্যাহত থাকবে।

এর আগে রাফাহ শহর খালি করার জন্য সতর্ক করার পর ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। দক্ষিণের এই শহরটিতে দীর্ঘসময় ধরে আক্রমণের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল।

এই হামলায় কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গতকাল সোমবার অনেককে যানবাহন ও গাধার গাড়িতে উঠতে দেখা গেছে।

Reneta

যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি হলো যুদ্ধে এক সপ্তাহের বিরতি এবং হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া।

সোমবার সন্ধ্যায় হামাস একটি বিবৃতিতে জানায়, তাদের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে ‘যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাদের প্রস্তাবের অনুমোদন’ সম্পর্কে অবহিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-হামাসযুদ্ধবিরতিযুদ্ধবিরতিতে যাচ্ছে হামাসরাফাহ শহরে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT