আদালত

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড

তানভীর ও জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ডের মামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলমার্ক কেলেঙ্কারির মামলায় তানভীর ও জেসমিনের ছবি, যা বাংলাদেশের জাতীয় সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোনালী ব্যাংকের সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলার রায়ে আদালত হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং তার স্ত্রী একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

আজ (১৯ মার্চ) মঙ্গলবার রাজধানী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালতে এই রায় ঘোষণা করা হয়।

রায়ে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ অভিযুক্ত ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৭ জনের ১০ বছর ও একজনের ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২০১২ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার এবং পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক। ২০১৬ সালের ২৭ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলির আদেশ দেন।

অভিযোগ, ভুয়া ম্যাক্স স্পিনিং মিলসের হিসেবে সুতা রপ্তানির নামে ৫২৫ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা মূল্যের সুতা রপ্তানি করা হয় বলে হলমার্কের নথিপত্রে দেখানো হয়। ওই হিসাবে পুরো অর্থ জমা করা হলে তা থেকে ১৬ কোটি ৫০ লাখ টাকা হলমার্কের আরেক ভুয়া প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের হিসাবে স্থানান্তর করা হয়, যা পরে তানভীর ও তার স্ত্রী ওই টাকা তুলে নেন।

বিষয়:কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড হলমার্ক কেলেঙ্কারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…