চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
তানভীর মাহমুদ, হল-মার্ক গ্রুপের এমডি, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত–উল ফরহাদ জানান, শনিবার দুপুরে তানভীর মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে আনা হয়। চিকিৎসকের পরামর্শে বিকেল চারটার দিকে তাকে ৬ নম্বর তলার ৬০২ নম্বর ওয়ার্ডের এক্সট্রা ১৯ নম্বর বেডে ভর্তি করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার- সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বেলা দেড়টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

Banglabid

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তানভীর মাহমুদ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।।

হলমার্ক কেলেঙ্কারি ও সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন। রাজধানীর রমনা থানার একটি মামলায়ও তিনি কারাবন্দি ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণ জালিয়াতিতানভীর মাহমুদহলমার্কহলমার্ক কেলেঙ্কারি
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

আগস্ট ১৫, ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ দিনের গ্যাস সংকটের পর স্বস্তি, বেড়েছে এলএনজি সরবরাহ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT