চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি, নারীসহ ৩ জনের মৃত্যু

হাকিম বাবুল হাকিম বাবুল
১০:৩৬ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, শেরপুর
A A
শেরপুরে বন্যার পানিতে ভেসে গেছে গাছপালা ও একটি গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি কমলেও ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলের কারণে শেরপুরের তিন উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

ওই তিন উপজেলার ২০ ইউনিয়নের ১২২ গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দুই উপজেলার এক পৌরসভা ও ১৭ ইউনিয়নই বন্যায় প্লাবিত হয়েছে।

বাড়িঘরে পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় নালিতাবাড়ীতে নারীসহ তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Banglabid

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

ঢলের তোড়ে বেশ কিছু ঘরবাড়ি ধ্বসে পড়েছে। ডুবে গেছে ধান ও সবজির আবাদ, ভেসে গেছে পুকুরের মাছ ও গৃহপালিত প্রাণী। এতে দারুণ ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঢলের পানিতে রাস্তাঘাট ডুবে থাকা ও ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অনেক এলাকার মানুষ।

বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষদের উদ্ধারে দমকল বিভাগ ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে পানিবন্দিদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। বিভিন্ন এলাকা থেকে ঝুঁকিতে থাকা অন্তত আট শতাধিক পরিবারকে উঁচু ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা।

Reneta

অন্যদিকে, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিতদের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। বন্যার্তদের ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজ সমন্বয়ের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম এবং পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাকিবুজ্জামান খান জানিয়েছেন, আজ শনিবার সকালেও নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালি নদী দুটি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেল্লাখালি নদীবন্যায় মৃত্যুশেরপুরে পানিবন্দি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামজা চৌধুরীকে নিয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ

পরবর্তী

ইসরায়েলকে মাটি থেকে উপড়ে ফেলা হবে: জুমার খুতবায় খামেনি

পরবর্তী
বিশাল মুসল্লির সমাগমের মাঝে ইমাম জুমার খুতবা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে মাটি থেকে উপড়ে ফেলা হবে: জুমার খুতবায় খামেনি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে জ্যোতিবাহিনী

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT