বাংলাদেশ

হজ প্যাকেজ ঘোষণা, ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে

বিমানবন্দরে হজযাত্রীদের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে হজযাত্রীদের ভিড়, যারা হজ প্যাকেজের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৫ সালে হজ যাত্রীদের জন্য সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হজ প্যাকেজগুলোতে নিবন্ধন করা যাবে।

বুধবার ৩০ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ১ লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। প্যাকেজে-২ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। চলতি বছরের চেয়ে প্যাকেজ-২ এর মূল্য ১১ হাজার ৭০৭ দশমিক ৬৭ টাকা কম।

বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। বেসরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজ মূল্য আগের বছরের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কমেছে।

বিষয়:ঘোষণা হজ প্যাকেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…