চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ মধ্যরাত থেকে শুরু হজ ফ্লাইট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিমান থেকে হজ যাত্রীরা নামছে, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের হজের উদ্দেশ্যে মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রওনা দেবে সৌদি আরবের উদ্দেশে। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়।

আজ সোমবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত হতে শুরু করেছেন। বিমানবন্দর ও আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে দুই শতাধিক পুলিশ সদস্য। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও জোরদার করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

Banglabid

সাধারণত সৌদি আরবে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে থাকলেও এবার বাংলাদেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রমই সম্পন্ন হবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম চলছে আশকোনা হজ ক্যাম্পে।

ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালন করতে প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে সমবেত হন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা চতুর্থবার কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি

পরবর্তী

মেহেরপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

পরবর্তী
গম ক্ষেতের ছবি, মেহেরপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীর ইস্যুতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT